News Bangla 24 BD | সড়ক দূর্ঘটনায় নিহত উপ-সহকারী প্রকৌশলীর পরিবারকে মেয়রের আর্থিক সহায়তা প্রদান - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সড়ক দূর্ঘটনায় নিহত উপ-সহকারী প্রকৌশলীর পরিবারকে মেয়রের আর্থিক সহায়তা প্রদান


রওশন আরা নুপুর (গাজীপুর): গাজীপুর সিটি করপোরেশনের ৬ নম্বর জোনে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আনিকা তাবাছসুম সম্প্রতি এক সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।মঙ্গলবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম নিজ বাসভবনে নিহত প্রকৌশলী আনিকা তাবাছসুমের পিতা হাজী মো. মাসুদ আলমের হাতে ওই আর্থিক সহায়তার টাকা তুলে দেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল, ৬ নম্বর জোনের নির্বাহী প্রকৌশলী আশরাফ হোসেন, নিহতের মা মর্জিনা আক্তার, ছোট ভাই এস.এম মাহিম ও নানা হাজী আব্দুল মান্নান মিয়া উপস্থিত ছিলেন। একই সাথে মেয়র জাহাঙ্গীর আলম নিহত প্রকৌশলী আনিকার ছোট ভাই বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী এস.এম মাহিমের লেখাপড়া শেষ হলে তাকে সিটি করপোরেশনে চাকরি দেওয়ার জন্য আশ^াস প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ