News Bangla 24 BD | গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭২১৩,মৃত্যু ৬৬ - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭২১৩,মৃত্যু ৬৬


দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া দেশের ইতিহাসে শনাক্তেরও রেকর্ড হয়েছে। গত একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জন।

মঙ্গলবার ( ৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে। যেখানে বলা হয়, দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৩৮৪ জনে। আর মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৩৬০ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৩১১টি নমুনা। দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৮ লাখ ৪৭ হাজার ৯৩৫টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২১ দশমিক ০২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৬ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, বাকি ২৭ জন নারী। ৬৪ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, ২ জন মারা গেছেন বাড়িতে। মোট মারা যাওয়া ৯ হাজার ৩৮৪ জনের মধ্যে পুরুষ ৭ হাজার ৪৩ জন, নারী ২ হাজার ৩৪১ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ