News Bangla 24 BD | বেপরোয়া করোনা; ঝিনাইদহে গৃহবধুর মৃত্যু! - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

বেপরোয়া করোনা; ঝিনাইদহে গৃহবধুর মৃত্যু!


ঝিনাইদহ-
ঝিনাইদহে রিনা বেগম (৪৭) নামে এক নারী করোনায় আক্রান্ত হয়ে রোববার বিকালে মারা গেছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের যাদুড়িয়া গ্রামের নায়েব আলীর স্ত্রী। ঝিনাইদহ সদর হাসপাতাল সুত্রে জানা গেছে, গত ৫ এপ্রিল রিনা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৬ এপ্রিল তার করোনার রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারদের তত্বাবধানে তিনি ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছিলেন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রিনা বেগম মারা যান। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে এই নিয়ে ঝিনাইদহে মা মেয়েসহ ৬ জনের মৃত্যু হলো। এর আগে হামিরহাটী চাঁদপুরের আনসার আলী মন্ডল, কালীগঞ্জের আইনজীবী আশরাফুজ্জামান, কালীগঞ্জের বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী রহিমা খাতুন ও তার মেয়ে সালমা আক্তার মুন্নি এবং শৈলকুপার ফুলহরি গ্রামের দরবার আলী করোনায় আক্রান্ত হয়ে মারা যান। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ আব্দুল হামিদ খান জানান, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটির সদস্য মাওঃ শাহিনুর আলমের নেতৃত্বে রিনা বেগমের লাশ রোববার রাতে যাদুড়িয়া গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। তিনি বলেন, করোনা শুরুর পর থেকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের লাশ দাফন কমিটি করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ৭০ জনের লাশ দাফন করেছে। এদিকে ঝিনাইদহে করোনা আক্রান্ত রোগী দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। প্রশাসনের কোন বিধি নিষেধ মানুষ মানছে না। করোনা শুরু হওয়ার পর থেকে প্রায় অর্ধশত মানুষ এ রোগে মারা গেছে। অন্যদিকে ঝিনাইদহে নতুন করে রোববার ৩৭ টি নমুনার মধ্যে ১৪ জন সহ মোট আক্রান্ত’র সংখ্যা দাড়িয়েছে ২৫৬৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২৩৭২ জন।

এ বিভাগের অন্যান্য সংবাদ