মহেশপুরে ট্রাক্টরের সঙ্গে মটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
ঝিনাইদহ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর নামক স্থানে বৃহস্পতিবার বিকালে সড়ক দুর্ঘটনায় আসাদুজ্জামান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়ার ইয়াছিন আলীর ছেলে। পুলিশ জানান, আসাদুজ্জামান মটরসাইকেল যোগে জীবননগর থেকে ঝিনাইদহে আসছিলেন। তিনি কালীগঞ্জ জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর পৌচলে একটি অবৈধ মাটি টানা ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে নিহত হন। দুর্ঘটনায় তার বাইকটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে বিকাল ৫টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানান, ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 