News Bangla 24 BD | যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

যৌক্তিক কারণ দেখাতে পারলেই মিলছে ‘মুভমেন্ট পাস’


সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার জন্য যৌক্তিক কারণ উল্লেখ করতে পারলেই মুভমেন্ট পাস দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ।

জানা গেছে, গত পাঁচ দিনে ‘মুভমেন্ট পাস’ ওয়েবসাইটে হিট হয়েছে ১৭ কোটি ২৫ লাখ ৯৭ হাজার ৯০৩টি। বিপুল সংখ্যক মানুষ ওয়েবসাইটটি পরিদর্শন করলেও এখন পর্যন্ত মুভমেন্ট পাস নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন ৬ লাখ ২১ হাজার ৩৫৯ জন। যার মধ্যে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে এখন পর্যন্ত (১৭ এপ্রিল সকাল ১০টা) ৪ লাখ ৭৬ হাজার ৩৯৪টি।

উদ্বোধনের পরপরই পুলিশের movementpass.police.gov.bd ওয়েবসাইটটিতে ঢুকতে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে। বার বার চেষ্টা করেও অনেকে ওয়েব সাইটে ঢুকতে পারেননি। অনেকে ঢুকতে পারলেও ৫০৪ গেটওয়ে টাইম-আউট বার্তা দেখানো হয়েছে।

পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে চলাচলের জন্য ১৪টি শ্রেণিতে ‘মুভমেন্ট পাস’ দিচ্ছে পুলিশ। এই পাসধারী ব্যক্তি সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। তবে এই পাস সবাইকে দেওয়া হচ্ছে না। শুধু জরুরি সেবার প্রয়োজনে এই পাস দেওয়া হয়।

মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা কাজে নিয়োজিত, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি বা খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ইত্যাদি ক্যাটাগরিতে দেওয়া হবে এই ‘মুভমেন্ট পাস’। এছাড়া যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরির সঙ্গে মিল নেই, তাদের অন্যান্য ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ