News Bangla 24 BD | গাজীপুরে করোনায় আক্রান্ত ৫৩, মৃত ১ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৫০১ জনে। এছাড়াও জেলায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যু সংখ্যা ১৮৯ জন।
সোমবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ সব তথ্য জানান।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত) ২১০ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এরমধ্যে গাজীপুর সদর উপজেলায় ৪৫ জন, শ্রীপুর উপজেলায় পাঁচজন, কালিয়াকৈর উপজেলায় ছয়জন, কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন। শ্রীপুর উপজেলায় নতুন করে করোনায় আক্রান্তের খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৭৬ হাজার ৩২৪ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৫০১ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৬ হাজার ৯১০ জন, কালীগঞ্জে ৭৯৩ জন, কালিয়াকৈরে ১ হাজার ৮৭ জন, কাপাসিয়ায় ৬৭৪ জন ও শ্রীপুরে ১০৩৭ জন আক্রান্ত হয়েছেন। ডা. মো. খাইরুজ্জামান জানান, জেলায় এখনও পর্যন্ত ৮ হাজার ৬২৯ জন সুস্থ হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ