ঝিনাইদহ বাইপাশ সড়কে অচেতন অবস্থায় যুবক উদ্ধার
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহের বাইপাশ সড়কে অচেতন অবস্থায় পড়ে ছিল এক যুবক। সে ঢাকার কাজলা ব্রিজ এলাকার সিরাজুল ইসলামের ছেলে জমসের (৩৬)। সোমবার সকালে ঝিনাইদহের বাইপাশ সড়কের আলহেরা স্কুরের রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে ছিল। জমসেরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ঝিনাইদহ সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। জ্ঞান ফিরলে জমশের জানায়, তার ঢাকা গুলিস্তানে মোবাইল সামগ্রীর দোকান আছে, গত ০১/০৫/২১ তারিখ সকাল ০৬:০০ ঘটিকায় চট্টগ্রাম থেকে আশা কিছু মোবাইল সামগ্রী আনতে ঢাকা এয়ারপোর্টে যায়। সেগুলো নিয়ে নিজস্ব মোটরসাইকেলে ফেরার পথে অপরিচিত দুইটা মোটরসাইকেলে চারজন অজ্ঞাত লোক তার মোটরসাইকেলের গতিরোধ করে তাহাকে-তাহাদের মোটরসাইকেলের মাঝখানে তুলে নেই। এসময় তারা বলে যদি চিৎকার-চেঁচামেচি করিস তাহলে গুলি করে দেবো বলে জমশের কে নিয়ে একটা বিল্ডিং এর তিন তলায় রুমে আবদ্ধ করে তার উপর শারীরিক নির্যাতন করে। পরে তারা জমশের কে পরিবারের কাছে ফোন করে ৫ লক্ষ টাকা আনতে বলে। টাকা পেলে জমশেরকে ছেড়ে দেওয়া হবে। জমশের টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেদম মারধোর করে এবং তাকে একটা মাইক্রো গাড়িতে ওঠাই। তারপর জমশেরের জ্ঞান না থাকায় পরবর্তী ঘটনা সে কিছুই জানে না। বর্তমানে জমশের হাসপাতাল ঝিনাইদহ চিকিৎসাধীন রয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 