দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে কাল সারাদেশের মসজিদে বিশেষ দোয়া
বাংলাদেশসহ সারাবিশ্বে কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। করোনা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাব হতে বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে শুক্রবার (৭ মে) পবিত্র জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দেশের সকল মসজিদের সন্মানিত খতিব, ইমাম, মুসুল্লিগণ ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।
একই উপলক্ষে দেশের অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে নিজ নিজ ধর্ম মতে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে অনুরোধ জানানো হয়েছে।

আসছে হিজরি নববর্ষ, মুসলিদের করণীয় কী?
কঠিন রোগ থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন
হিল্লা বিয়ে শরিয়তের অপব্যবহার ও কবিরা গুনাহ: মিজানুর রহমান আজহারী
হজ পালন শেষে সৌদি আরব থেকে শেষে ফিরলেন ৫২৪৯১ হাজি
ইনসাফভিত্তিক সমাজ গঠনের তাগিদ
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি সরকার
আগামীকাল পবিত্র লাইলাতুল কদর
জুমাতুল বিদার তাৎপর্য 