ঝিনাইদহে অসহায় কৃষকের ধান কেটে দিল যুবলীগ
ঝিনাইদহ-
ঝিনাইদহে করোনা প্রাদুর্ভাবে অসহায় দরিদ্র এক কৃষকের ধান কেটে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের কৃষক গোলাম মোস্তফার জমির ধান কেটে দেন তারা। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম-আহ্বায়ক রাশিদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, রাজু আহম্মেদ, সদর থানার যুবলীগের আহ্বায়ক শাহ মোহাম্মদ ইব্রাহিম খলিল রাজা, পৌর যুবলীগের আহ্বায়ক কাজী জাহিদ হাসান দিপুল, যুবলীগ নেতা মোবাশ্বের হোসেন পল্টু, শামসুজ্জামান তুহিন, হাসানুজ্জামান, আলমগীর কবির, গোলাম মোস্তফা, আবুল কাশেম শান্ত, জয় কুন্ডু, ইখতিয়ার উদ্দিন, শহিদুল ইসলাম, ননী গোপাল রনি, আতিকুর রহমান, প্রসেনজিৎ কুন্ডুসহ অন্যান্যারা। যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন বলেন, মৌসুমের পাকা ধান ঘরে তোলা নিয়ে কৃষকরা শ্রমিক সংকটের মধ্যে পড়েন। অন্য বছরে ধান কাটা মৌসুমের শুরুতে, বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক আসলেও গত ২ বছর করোনার কারণে আসতে পারছেন না। ফলে ধান ঘরে তুলতে নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন চাষিরা। তাই কেন্দ্রীয় যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় যুবলীগের নেতাকর্মীরা কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলতে সাহায্য করছেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 