ঝিনাইদহে বিশেষ শিক্ষার্থীদের মাঝে যুবলীগের ঈদসামগ্রী বিতরণ
ঝিনাইদহ-
ঝিনাইদহে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে যুবলীগ। দুপুরে শহরের মহিলা কলেজ সড়কের একতা উন্নয়ন সংগঠনের শিক্ষার্থীদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। সেসময় ওই সংগঠনটির ৫০ জন শিক্ষার্থীর হাতে ঈদ উপহার হিসেবে ঈদের পোশাক, সেমাই, চিনি তুলে দেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক ত্রান ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, সদস্য আবুল কাশেম শান্ত, রিয়েল পারভেজ জীবন, তামজীদ আহমেদ, একতা উন্নয়ন সংগঠনের সভাপতি শাহীনা আক্তার, প্রধান নির্বাহী সুমন পারভেজসহ অন্যান্যরা। সেসময় জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে যুবলীগ সারাদেশে অসহায় মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের বিভিন্ন এলাকায় ঈদ সামগ্রী নিয়ে যুবলীগের পক্ষ থেকে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন। ঈদের আগে আমার সবশ্রেণীর মানুষদের পাশে দাড়িঁয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব করে ঈদের আনন্দ দেয়ার চেষ্টা করেছি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 