News Bangla 24 BD | জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত - News Bangla 24 BD
News Head

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত


 করোনা ভাইরাস পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব পরীক্ষা বন্ধ থাকবে।
মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আগামী ২৪ মে থেকে অনুষ্ঠেয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত এসব লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে সবাইকে জানানো হবে। আগামী ২৪ মে থেকে অনুষ্ঠেয় অনার্স চতুর্থবর্ষেও মৌখিক পরীক্ষা অনলাইন প্লাটফর্মের মাধ্যমে আগের সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ