গাজীপুরে করোনা আক্রান্ত ১১ হাজার ছাড়ালো
গাজীপুর জেলায় নতুন করে ৫০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৩ জনে। এছাড়াও জেলায় একজনের মৃত্যু হয়েছে। এতে মোট ২০৩ জনের মৃত্যু হলো।
বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান।
সিভিল সার্জন জানান, জেলায় ১৭১ জনের নমুনা পরীক্ষায় ৫০ জন শনাক্ত হয়েছেন। শনাক্ত হওয়া মানুষের মধ্যে সদর উপজেলার ৩২ জন, কালীগঞ্জ উপজেলার ৩ জন, কালিয়াকৈর উপজেলার ৭ জন ও শ্রীপুর উপজেলার ৮ জন রয়েছেন। তবে কাপাসিয়া উপজেলায় নতুন কওে কেউ আক্রান্ত হয়নি।
তিনি জানান, জেলায় মোট শনাক্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৭ হাজার ২৩১ জন, কালীগঞ্জে ৮২২ জন, কালিয়াকৈরে ১ হাজার ১২৮ জন, কাপাসিয়ায় ৭০৩ জন ও শ্রীপুর উপজেলায় ১ হাজার ১১৯ জন রয়েছেন।
এ পর্যন্ত গাজীপুর জেলায় ৭৯ হাজার ২৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আর সুস্থ হয়েছেন ৯ হাজার ৬৭৮ জন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 