News Bangla 24 BD | হরিণাকুন্ডুতে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে দুই যুবক নিহত! - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হরিণাকুন্ডুতে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে দুই যুবক নিহত!


ঝিনাইদহ-
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর জামতলা নাম স্থানে যাত্রীবাহি বাসের চাকায় পিষ্ট হয়ে আবু তালেব (৩৫) ও আক্তার হোসেন (৩৬) নামে দুই যুবক নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আবু তালেব হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুল গফুর মোল্লার ছেলে। অন্যদিকে আক্তার হোসেন একই উপজেলার হামিরহাটী গ্রামের মনছের আলীর ছেলে। ঘটনারি সত্যতা স্বীকার করে হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বুধবার রাতে জানান, হরিণাকুন্ডু ঝিনাইদহ সড়কের জামতলা মিলের কাছে একটি মটরসাইকেলকে ধাক্কা দিয়ে যাত্রীবাহি বাসটি ফুটপাতে উঠে পড়ে। দুর্ঘটনায় প্রথমে মটরসাইকেল আরোহী আক্তার হোসেন ও পরে পাশ দিয়ে হেটে যাওয়া আবু তালেব নিহত হন। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে আছে। এদিকে পাশাপাশি গ্রামের দুই যুবক নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ