News Bangla 24 BD | আওয়ামীলীগের লোকেরা বেতন নেয় না, তারা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করে- জাহাঙ্গীর আলম - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

আওয়ামীলীগের লোকেরা বেতন নেয় না, তারা নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করে- জাহাঙ্গীর আলম


ইমন খান : কাউন্সিলর মেয়র এমপি-মন্ত্রী তারা বেতন নেন,আওয়ামী লীগের নেতাকর্মীরা বেতন নেন না, তারা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন। এই কাশিমপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা কর্মকরে খায়। রাস্তা প্রসস্থ করার জন্য জমি না দিলে এই এলাকায় শিল্প কারখানা করতে পারতেন না। এই শিল্প কারখানা করে, আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেন, ৭২ বছরের দলের নেতাদের নামে মামলা দেন। আর বিচারের রায় দিবে বিএনপি, জামাতের লোক। এই শহরের আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্যায় করলে, দলীয়ভাবে বিচার করবে আজমত উল্লাহ খান, আমি অথবা আমাদের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ আকম মোজাম্মেল হক এমপি, অন্য কেউ নয়। নগরের ২ নং ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদ সভায় এসব কথা বলেন, মানবিক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুঃসময়ে এই কাশিমপুরের মানুষ ঝাপিয়ে পড়ছে, দলের টানে নেত্রীর টানে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন এই দেশের মানুষের জন্য, পাকিস্তানিদের জন্য নয়। তাই এই কাশিমপুরে শিল্প কারখানা হলে, তারাই আগে কাজকর্ম পাবে, অন্যরা পরে। অনেক শিল্প কারখানার মালিকরা আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। মানুষ মানুষ মনে করেন না। আপনাদের ফ্যাক্টরীর ময়লা পানি দিয়ে এলাকা ধ্বংস স্তুপ তৈরী করছেন, আর করতে দেওয়া হবে না। নিয়ম মেনে ফ্যাক্টরী চালাবেন, অন্যথায় আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্যবস্থা নিবো। প্রশাসনের উদ্দেশ্যে মেয়র বলেন, প্রশাসন নিরপেক্ষ কাজ করবে, তারা এলাকার মানুষদের শান্তি বিস্তারের কাজ করবে। তারা আমাদের কে নিরাপত্তা দিবে। ২৬ শে মে ২ নং ওয়ার্ডের চক্রবর্তীর টেকে হাজার হাজার নেতাকর্মীদের সমন্বয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ঐ সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ রেজাউল করিম মন্ডল। আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ আজমত উল্লাহ খান, সহ সভাপতি ওসমান আলী, সদস্য মোঃ গিয়াস উদ্দিন মোল্লা, সদস্য কাউন্সিলর আসাদুজ্জামান তুলা, সদস্য মোঃ আনোয়ার হোসেন, উপদেষ্টা কলিমউদ্দিন চেয়ারম্যান, কাউন্সিলর ওসমান গনী কাজল, সাইজউদ্দিন মোল্লা, মোঃ রফিকুল ইসলাম, মোঃ দবির উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা ডাঃ খলিলুর রহমান, সামসুল গায়েন, আতাউর রহমান, এ্যাডঃ মাহবুব আলম, মিজানুর রহমান, আব্দুস সালাম আহমেদ আব্বাস, মামুন মন্ডল, কাশিমপুর থানা ছাত্রলীগের সভাপতি সায়মন সরকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন মোল্লা, যুবলীগ নেতা রিপন সরকার, আলমগীর হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ ইমদাদুল হক মিলন, যুবলীগ নেতা জামান মন্ডল প্রমূখ। গত ২/৫/২০২১ কাশিমপুর থানায় কেএসি ওয়্যার লিঃ নামে কারখানার পক্ষে জিএম ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম এ হালিম, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহ খান, কাউন্সিলর মোনতাজ উদ্দিন মন্ডল সহ ২৫ জন নেতাকর্মীর নামে মামলা হয়। সেই মামলার প্রতিবাদে আজ এই প্রতিবাদ সভা।

এ বিভাগের অন্যান্য সংবাদ