News Bangla 24 BD | টঙ্গীতে দরিদ্রদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে দরিদ্রদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ


মৃণাল চৌধুরী সৈকত, টঙ্গী : টঙ্গীতে আলোর মিছিল স্কুল ও স্বর্নিভরায়ন প্রকল্পের মাধ্যমে একশত দরিদ্র পরিবাকে স্বাবলম্বি করার লক্ষ্যে বিনামূল্যে ১০০ সেলাই মেশিন বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে টঙ্গীর উত্তর আরিচপুরস্থ গাজীবাড়ি এলাকার আলোর মিছিল স্কুলের ছাদে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধম ধাপে ১৫ টি সেলাই মেশিন দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। পর্যায় ক্রমে বাকি ৮৫ টি সেলাই মেশিন বিতরণ অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
আলোর মিছিল শিক্ষা পরিবারের চেয়ারম্যান সৈয়দ মজিবুর রহমানের সভাপতিত্বে আলোর মিছিল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকতার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হোসেন, আরটিভি টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মো. রাসেল আহমেদ, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মৃণাল চৌধুরী সৈকত, বাংলাদেশ প্রতিদিনের টঙ্গী প্রতিনিধি আফজাল হোসেনসহ স্থানীয় সাংবাদিক ও সূধী সমাজের ব্যক্তিবর্গ।

এ বিভাগের অন্যান্য সংবাদ