News Bangla 24 BD | ঝিনাইদহে আরো কঠোর লকডাউন ঘোষণা, নতুন আক্রান্ত ৩০, মৃত্যু-১ - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

ঝিনাইদহে আরো কঠোর লকডাউন ঘোষণা, নতুন আক্রান্ত ৩০, মৃত্যু-১


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহে নতুন করে আরও ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘন্টায় ৬৩ জনের নমুনা পরীক্ষা করে ৩০ জনের ফলাফল পজেটিভ এসেছে। আক্রান্তের হার ৪৭ দশমিক ৬১ ভাগ। সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, সকালে ঝিনাইদহ ল্যাব থেকে আসা নমুনার ফলাফলে এ তথ্য জানা গেছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪’শ ২১ জনে। এছাড়াও ২৪ ঘন্টায় কনোরায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন। মোট মৃত্যুর সংখ্যা ৭১ জন। এদিকে করোনার সংক্রমন প্রতিরোধে আজ সন্ধ্যা ৬ টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত জেলাব্যাপী লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার রাত সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে এক জরুরী সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মজিবর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে। এসময় বন্ধ থাকবে দোকানপাট, মার্কেট, শপিংমল, হোটেল-রেস্তোরা ও বন্ধ থাকবে গণপরিবহণ। তবে খোলা থাকবে ঔষধের দোকান। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লকডাউন কার্যকরে শহরের বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ