News Bangla 24 BD | ঝিনাইদহে ৬’শ ইজিবাইক চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

ঝিনাইদহে ৬’শ ইজিবাইক চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


ঝিনাইদহ-
ঝিনাইদহে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া ৬’শ ইজিবাইক চালকদের মাঝে চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে জেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তা প্রদাণ করা হয়। এসময় জেলার বিভিন্ন স্থান থেকে আসা ৬’শ ইজিবাইক চালকদের মাঝে ১০ কেজি চাউল ও নগদ ৫’শ টাকা বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান। এসময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এস শাহীনসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। করোনাকালে এ সহযোগিতা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। উল্লেখ্য, করোনার সংক্রমন প্রতিরোধে গত ২২ জুন থেকে জেলায় লকডাউন চলছে। এতে বন্ধ রয়েছে ইজিবাইকসহ সকল প্রকার গণপরিবহন।

এ বিভাগের অন্যান্য সংবাদ