News Bangla 24 BD | কাপাসিয়ায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

কাপাসিয়ায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত


কাপাসিয়া উপজেলায় বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে করনীয় শীর্ষক এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে ভার্চুয়ালী এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা‘র সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিমের সঞ্চালনায় ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনা বিভাগের ইনচার্জ ডাঃ সামসুল আলম শাওন। কপাসিয়া উপজেলার ১১ টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের প্রায় ৪০ জন মাঠ পর্যায়ের সেবা প্রদানকারী উক্ত সভায় যুক্ত ছিলেন।
সিমিন হোসেন রিমি এমপি বিভিন্ন ইউনিয়নের সেবা প্রদানকারীদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে এবং তাদের মতামত ও পরামর্শ শুনেন। করোনা সম্পর্কে সর্বস্তরের মানুষকে সচেতন করতে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। মাঠ পর্যায়ে কর্মীদের কাজে সর্বাত্মক সহযোগীতা প্রদানের আশ্বাস দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মোসা ইসমত আরা জানান কাপাসিয়া উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ ভাবে কাজ করছে। করোনা রোগিদের চিকিৎসা সেবার জন্য প্রয়োজনীয় উপকরণ ও আসোলেশন সেন্টার প্রস্তুত রেখেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ