News Bangla 24 BD | কাশিমপরে বিস্ফোরণে কাশিমপুরে স্বামী-স্ত্রী আহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

কাশিমপরে বিস্ফোরণে কাশিমপুরে স্বামী-স্ত্রী আহত


 কাশিমপুর মেট্রো থানার ৪নং ওয়ার্ডের সারদাগঞ্জ ভূঁইয়া পাড়া শাহ নেওয়াজ খানের ভাড়াটিয়া মোঃ আবুল হোসেনের রুমে শনিবার আনুমানিক রাত ১.০০ টার সময় অদৃশ্য বিকট আওয়াজে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তাদের রুমের বিদ্যুৎ লাইন এবং গ্যাস সিলিন্ডার সর্ম্পূণ রুপে অক্ষত। কিন্তু জানালার পাট ভেঙ্গে বিস্ফোরিত শক্তিশালী দ্রব্যের অংশ পাশের রাস্তা পার হয়ে অন্য দেওয়ালে গিয়ে পড়ে। যার মধ্যে দেওয়ালে লেগে আছে ছাপ-ছাপ কিছু একটা। এই বিস্ফোরণে আবুল হোসেন (২৬) রংপুর এবং তার স্ত্রী অজ্ঞাত (২২) এর হাত ক্ষত-বিক্ষত হয়ে চামড়াও গোস্ত ছিড়ে যায়। বিকট আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে আসে এবং তাদেরকে রুম থেকে উদ্ধার করে। বাড়ীওয়ালা শাহ নেওয়াজকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন এই বিস্ফোরণ গ্যাসের সিলিন্ডার থেকে হয়েছে। কিন্তু কাশিমপুর মেট্রো থানার ইনচাজ মোঃ মাহবুব-এ খোদা কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমরা তার গ্যাস সিলিন্ডার অবিস্ফোরিত এবং অক্ষত অবস্থায় দেখতে পাই। আমরা ঘরের কিছু আলামত তাদের পুড়ে যাওয়া বাহিরে পড়ে থাকা বোরকা এবং বুতলের ছাপা ইত্যাদি সংগ্রহ করে থানায় নিয়ে যাই। তিনি আরো বলেন আপাতত কিভাবে এই বিস্ফোরণ ঘটেছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে আমরা তদন্ত করে অবশ্যই এর মূল রহস্য উদঘাটন করবো। এই জন্য তারা পাশের বাড়ীর মোঃ মোস্তফা সর্দার ও চায়ের দোকানদারকে জিজ্ঞাসাবাদ করেন। বাড়ীওয়ালা মোঃ শাহনেওয়াজ খান বলেন বিস্ফোরণের বিকট শব্দে আমরা ঘর থেকে বের হয়ে আসি। তাদেরকে দ্রুত চিকিৎসার উদ্দেশ্যে আমার ছেলে সুমন খানকে সাথে নিয়ে ঢাকা মেডিক্যালে পাঠাই এবং তারা উভয়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধিন আছে। তাদের চিকিৎসার খোঁজ খবর জানতে তার ছেলে সুমন খানকে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। বাড়ীওয়ালা মোঃ শাহনেওয়াজ খানের কাছে আবুল হোসেন ও তার স্ত্রীর আইডি কাড ও যাবতীয় তথ্য জানতে চাওয়া হলে তিনি কোনো তথ্য দিতে পারেন নাই। তিনি বলেন আমার ভাড়াটিয়া আবুল হোসেন (২৬) প্রায় এক মাস যাবৎ আমার বাসা ভাড়া নেন। আমি তার তথ্য এখনো সংগ্রহ করতে পারিনি। তার কাছ থেকে আইডি কার্ড চাওয়া হলে সে পরে দিবে বলে সময় নেয়। তারা ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিল। গত তিন দিন আগে তারা গ্রামের বাড়ী রংপুর থেকে আসে। এই বিকট আওয়াজের বিস্ফোরণে আশ-পাশের লোকজন এখনও আতঙ্কিত। তারা বলতে পারতেছেনা এটা কিসের আওয়াজ। তবে ইতিপূর্বে এত বিকট আওয়াজ আমরা শুনতে পাইনি। তাদের সম্পর্কে পাশের রুমের ভাড়াটিয়া বলেন তারা উভয়ে কাজী মার্কেট ডিবিএল গ্রুপের প্যাকেজিং এ চাকরি করেন। আমরা তাদের সম্পর্কে এর বেশি বলতে পারিনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ