ঝিনাইদহে এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
জাহিদুর রহমান তারিক,
৭ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বাম গণতান্ত্রিক জোট ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এল,পি,জি গ্যাস, তেল, চিনি, চাল, সার, ওষুধ সহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং অবিলম্বে কমানোর দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও পায়রা চত্ত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক কমরেড স্বপন বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমবেশে বক্তব্য রাখেন বাসদ, ঝিনাইদহ জেলা সমন্বয়ক এড, আসাদুল ইসলাম আসাদ, জেলা বাসদ সদস্য মমিনুর রহমান মিটুল, জেলা যুব ইউনিয়ন সভাপতি আবু তোয়াব অপু, জেলা বাসদ সংগঠক আছাদুর রহমান, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি আরিফুল ইসলাম মিটুল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা সভাপতি শারমিন সুলতানা প্রমুখ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 