News Bangla 24 BD | অনুমোদন পেলো শাহজালালের ইউএইর পিসিআর ল্যাবগুলো - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

অনুমোদন পেলো শাহজালালের ইউএইর পিসিআর ল্যাবগুলো


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা ৬ আরটি পিসিআর ল্যাবের অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ফলে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই, আবুধাবি এবং শারজাহ যাওয়ায় কোনো বাধা থাকলো না বাংলাদেশিদের।

আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস। চিঠিতে ল্যাবগুলোর অনুমোদনের বিষয়টি রয়েছে। সেখানে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সিভিল এভিয়েশন আপনাদের স্থাপিত ল্যাবগুলোকে অনুমোদন দিয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের রুটগুলোতে নিয়মিত ফ্লাইটগুলো চালুর অনুমোদন দেওয়া হলো।

তাদের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এই অনুমোদন কার্যকর হয়েছে। তবে সফরে আগ্রহী যাত্রীকে অবশ্যই তার যাত্রা শুরুর ৬ ঘণ্টা আগে এই ল্যাবগুলো থেকে করোনা পরীক্ষা করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এরপরই সে আমিরাতের উদ্দেশ্যে রওনা হতে পারবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ