News Bangla 24 BD | কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না- মেয়র জাহাঙ্গীর - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করব না– মেয়র জাহাঙ্গীর


রওশন আরা নুপুর – কোনো ষড়যন্ত্রের কাছে যাতে মাথা নথ না করতে হয় সেজন্য সবার সহযোগিতা চেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।

তিনি বলেছেন, সত্যের জয় হবেই এবং সত্যটাই প্রতিষ্ঠিত হবে। সত্য চিরন্তন এবং যুগ যুগ ধরে সত্যই প্রতিষ্ঠিত হয়ে আসছে। ভবিষ্যত প্রজন্ম যাতে আলোর পথ দেখতে পায় সেলক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। আমরা কোনো অন্যায়, অনাচার, হত্যাকান্ড দেখতে চাই না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুাজবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার দুপুরে গাজীপুর প্রেস ক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তৃতা করেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, নাসির উদ্দিন আহমেদ, মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মো. আমিনুল ইসলাম, মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক সুমন আহমেদ শান্ত বাবু, প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আজহারুল হক, মাছ রাঙা টিভির গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌস, প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান, দপ্তর সম্পাদক পলাশ মল্লিক, সাংবাদিক রেজাউল বারী বাবুল, প্রতাপ কুমার গোপ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ