News Bangla 24 BD | ঝিনাইদহে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে নানা আয়োজনে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়।

প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন, পরে পুলিশ বিভাগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা আলোচনা সভা শেষে জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অপরদিকে ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেখ রাসেল দিবস উপলক্ষে বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে ১০০ তালচারা রোপন করা হয়েছে। জেলা কৃষি বিভাগের আয়োজনে আজ সকালে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সড়কে তালচারা রোপন করা হয়। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সড়কের বিভিন্ন স্থানে তালচারা রোপন ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ