ঝিনাইদহে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামুলক নাটক ‘অপমৃত্যু’ পরিবেশিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহে পরিবেশিত হয়েছে আত্মহত্যা প্রতিরোধে বিষয়ক নাটক ‘অপমৃত্যু’। রোববার রাতে জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে অংকুর নাট্য একাডেমীর আয়োজনে এ নাটক পরিবেশিত হয়। নাট্যব্যক্তিত্ব সাঈদ আনোয়ার’র রচনায় অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াসের নিদের্শনায় এতে অংশ নেয় সংগঠনটির ১৫ জন সদস্য। সমাজের ব্যাধি যৌতুকের কারণে গৃহবধুকে নির্যাতন। পরিবারের অসহায়ত্বের কারণে আত্মহত্যার পথ বেঁছে নেওয়া এক নারীর সন্তানের জীবনের করুণ কাহিনী এ নাটকে ফুটিয়ে তোলা হয়। পরিবেশন করা হয় আত্মহত্যার কারণে একটি পরিবারের করুন দুর্দশা ও সন্তানের দুর্দশার চিত্র। সচেতন করা হয় আত্মহত্যা থেকে দুরে রাখতে পরিবার ও সমাজের করণীয় নানা দিক। যা মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেন দর্শকরা। শেষে আত্মহত্যা প্রতিরোধে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস অন্যান্যরা বক্তব্য রাখেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 