News Bangla 24 BD | মহেশপুরে ভোট না দেওয়ার অভিযোগে নারীসহ ৬জন আহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মহেশপুরে ভোট না দেওয়ার অভিযোগে নারীসহ ৬জন আহত


ঝিনাইদহ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের করিঞ্চা গ্রামে ডিস লাইন কাটাকে কেন্দ্র করে বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ ৬ জনকে পিটিয়ে গুরুতর ভাবে আহত করা হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, গতকাল রাতে ডিস লাইন কাটাকে কেন্দ্র করে করিঞ্চা গ্রামের লালচাঁদের সাথে একই এলাকার হামিদুরের কথা কাটাকাটি হয়। পরে কয়েকজন হামিদুরের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ সময় বাধা দিতে গেলে হামিদুর রহমান (২৮),তার বাবা আব্দুস সামাদ (৬০),মা হাসিনা বেগম (৫০),ভাই কাকন (৩০),মোস্তাফিজুর রহমান (২১) ও রাকিবুল ইসলামকে (২২) পিটিয়ে গুরুতর ভাবে আহত করা হয়। আহত হামিদুর রহমান জানান, করিঞ্চা গ্রামের লালচাঁদের কাছ থেকে আমাদের ডিসের লাইন নেওয়া ছিলো। আমরা শহীদুল ইসলামের মেম্বারী ভোট না দেওয়ার কারনে আমার বাড়ীর ডিসের লাইনের তার কেটে দেয়। আমি জানতে চাওয়ায় তারা আমাদের বাড়ী ঘরে হামলা চালিয়ে আমার মটর সাইকেল ও বাড়ীর আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে নিয়ে গেছে। এঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ