মহেশপুরে চা দোকানীকে হত্যা, ভাই আটক
ঝিনাইদহ-
ঝিনাইদহের মহেশপুরে ইনানুর রহমান (৪০) নামের এক চা দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে উপজেলার পৌরসভা এলাকার কুলতলা বাজার থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ইনানুর রহমান উপজেলার বাজিপোতা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। এ ব্যাপারে নিহতের বড় ভাই আজানুরকে আটক করেছে পুলিশ। মহেশপুর পৌরসভার কাউন্সিলর মিন্টু হোসেন জানান, পৌরসভার কুলতলা বাজারে ইনানুরের একটি চারের দোকান আছে। রাতে দোকানে তিনি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে যায়। সকালে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জমিজমা নিয়ে বড় ভাই আজানুরের সঙ্গে বিরোধ ছিল। তাকে আটক করে জিজ্ঞাসাদ করলে, তিনি স্বীকার করেছেন মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হরেছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 