নিপুণের আপিলের পর আজ শনিবার সন্ধ্যায় ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ
চিত্রনায়িকা নিপুণ আক্তারের আপিলের পর ভোট পুনর্গণনায়ও জিতলেন জায়েদ খান। আজ শনিবার সন্ধ্যায় সাধারণ সম্পাদক পদের ভোট পুনর্গণনা করে এই ঘোষণা দেন আপিল বিভাগের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ফল সঠিক আছে। নিপুণের ১৪ ও জায়েদের ১২টি ভোট অকার্যকর হয়েছে। মোট ২৬টি। আর এগুলো হয়েছে ভোটারদের ভুলে। পুনরায় গণনার সময় নিপুণ উপস্থিত ছিলেন। তিনি এতে সন্তুষ্ট।
জানা যায়, ভোট পুনর্গণনার সময় আপিল বিভাগের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন, নিপুণ আক্তার, জায়েদ খান ও জয় চৌধুরী।
এর আগে, বিকেলে এফডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিযোগ করে নিপুণ বলেন, ‘আমাকে অসহযোগিতা করা হয়েছে। আমার ১৬টি ভোট নষ্ট হয়েছে কীভাবে? এই ভোট কাস্টিং করে দিলেই আমি ২ ভোটে জিতে যাবো। আরেকটা কথা বলছে চাই, প্রশাসন আমাকে অসহযোগিতা করেছে।’

শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী
রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : অভিনেতা আবুল হায়াত
স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা
বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী
আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন 