News Bangla 24 BD | শৈলকুপায় লিচু বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

শৈলকুপায় লিচু বাগান থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার


ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের একটি লিচু বাগান থেকে শিরিনা খাতুন (৩৫) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে চন্ডিপুর গ্রামের শাহপাড়ার একটি লিচু বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিরিনা খাতুন ওই গ্রামের জুনাব আলীর মেয়ে। স্থানীয়রা জানায়, সকালে লিচু গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সদর হাসপাতালের মর্গে পাঠায়। শিরিনার মা হাজেরা বেগম জানান, ১৫ বছর আগে একই উপজেলার জুগিপাড়া গ্রামের মনজের আলীর সাথে শিরিনার বিয়ে হয়। পারিবারিক অশান্তির কারণে ৩ বছর আগে তাদের বিবাহ-বিচ্ছেদ হয়। এর পর মনজের আলী আবারো তাকে গত ১০ দিন আগে শিরিনাকে বিয়ে করে। হাজেরা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়েকে ছাড়িয়ে নেওয়ার পর মনজের আলী আমাদের বাড়িতে আসত। ভালো ব্যবহারও করতো। তারা আবারো সংসার করতে চাইলে আমরা তাদের আবারো বিয়ে দিই। বিয়ের পর থেকে মনজেল আলী আবারো শিরিনাকে মারধর শুরু করে। আমরা কিছু বলতে গেলে আমাদেরও মারধর করতে যায়। গতকাল রাতেও তাকে মারধর করেছে। তিনি অভিযোগ করে বলেন, আমার মেয়ের লাশ যেভাবে হাটু গেড়ে আছে তাতে আমাদের সন্দেহ হয় তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। শৈলকুপা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসীন আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তার রিপোর্ট এলেই জানা যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ