News Bangla 24 BD | বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা


আফগানিস্তানে বিপক্ষে ৫০ রানের আগেই ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেই সময়ে ব্যাট হাতে ঘুরে দাঁড়ান মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেন। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে বাংলাদেশকে চার উইকেটে জিতিয়ে মাঠ ছাড়েন তারা। এই জয়ের ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। এই রান করতে তারা সবকটি উইকেট হারায়। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন নাজিবুল্লাহ জাদরান।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৯.১ ওভারে ৩৫ রান দিয়েছেন তিনি। এছাড়া তাসকিন, সাকিব ও শরিফুল যথাক্রমে ২টি করে উইকেট নিয়েছেন। অন্য একটি উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ।

এ বিভাগের অন্যান্য সংবাদ