ঝিনাইদহে শিকারীদের হাত থেকে উদ্ধার করা পাখি অবমুক্ত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদ
ঝিনাইদহে শিকারের সময় চোরা শিকারীদের হাত থেকে উদ্ধার হওয়া ৩০ টি বিলুপ্ত প্রায় পাখি অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়। সেসময় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট বেনাপোল ইনচার্জ জাহাঙ্গীর আলম, ঢাকা ইউনিটের সদস্য জাহিদুল ইসলাম, পরিবেশবিদ জহির রায়হান ও তপু রায়হান উপস্থিত ছিলেন। পরিবেশবিদ জহির রায়হান শনিবার গভীর রাতে কুমড়াবাড়িয়া ইউনিয়নের কাটিয়ারবিলে চোরা শিকারীরা পাখি শিকার করছে এমন খবরে এলাকাবাসীর সহযোগিতায় জালসহ কাদাখোচা, জলময়ুরসহ ৩ টি প্রজাতির ৫৮ টি পাখি উদ্ধার করা হয়। এর মধ্যে জালে জড়িয়ে ২৮ টি মারা গেলে ৩০ টি পাখি অবমুক্ত করা হয়। সেই সাথে জব্দ করা জাল পুড়িয়ে দেওয়া হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 