ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি-
‘সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে সিভিল সার্জনের কার্যালয় চত্তর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সেসময় সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ, সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিথীলা পারভীন, সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা: জাকির হোসেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে অনেক মানুষই নিজের স্বাস্থ সম্পর্কে সচেতন নয়। ফলে অল্প বয়সে ডায়াবেটিকস, হার্টের সমস্যা সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। তাই এই রোগগুলো প্রতিরোধে খাবার খাওয়া থেকে শুরু করে নিজের স্বাস্থ সম্পর্কে সচেতনতা খুবই জরুরী।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 