News Bangla 24 BD | ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মুত্যু! - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মুত্যু!


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিদুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৫৫) ও জাকির হোসেন (২৭) নামে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কাল বৈশাখী ঝড়ে ছেড়া তার মেরামত করতে গিয়ে শুক্রবার এই দুই ব্যক্তির মৃত্যু হয় বলে গ্রামবাসি অভিযোগ করেছে। আব্দুর রাজ্জাক জেলার হরিণাকুন্ডু উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃতঃ আজমত আলীর ছেলে ও জাকির হোসেন ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়ণ পুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও গ্রামবাসি সুত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে ঝড়ের পর আব্দুর রাজ্জাক ছেড়া তার গুছিয়ে রাখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। অন্যদিকে জাকির হোসেন মাঠ থেকে ঘাস কেটে ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করেন। এলাকাবাসীর অভিযোগ এই মৃত্যুর দায়ভার বিদ্যুৎ বিভাগ এড়াতে পারে না। এ ব্যাপারে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জি এম মোঃ ইছাহাক আলী বলেন, আমি মোবাইলে কোন সাক্ষাৎকার দিইনা আপনি আসেন। অফিসে আছেন কি জানতে চাইলে তিনি লাইনটি কেটে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ