News Bangla 24 BD | ঝিনাইদহের গরীব ও দুস্থ মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহের গরীব ও দুস্থ মানুষের জন্য খাদ্যসামগ্রী বিতরণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহে ঐতিহ্যবাহী জাহেদী ফাউন্ডেশনের মহতী উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারওপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের অবহেলিত গরীব ও দুস্থ মানুষের জন্য প্রায় ৩০ হাজার কার্ডধারী মানুষের মাঝে জনপ্রতি ১০কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তৈল ও নগদ ১০০ টাকা হারে কার্ড বিতরণ করা হবে। এরই অংশ হিসাবে ২৭শে এপ্রিল বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ঝিনাইদহ শহরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গরীব ও দুস্থ মানুষের মধ্যে এ খাদ্য বিতরণ কর্মষূচী পরিচালিত হয়েছে। এসময় জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়ক তবিবুর রহমান লাবু জানান, ঝিনাইদহ জেলায় প্রতিবছরের ন্যায় এবারও প্রায় ৩০ হাজার গরীব ও দুস্থদের মাঝে জনপ্রতি ১০কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তৈল ও নগদ ১০০ টাকা হারে নগদ টাকা প্রদান করা হয়। সমাজের এসব অবহেলিত গরীব ও দুস্থ মানু-ষের জন্য পুরো রমজান মাস ব্যাপি বিতরণ কার্যক্রম চলমান থাকবে। খাদ্যসামগ্রী নিতে আসা সমাজের অবহেলিত গরীব ও দুস্থ পুরুষ ও মহিলারা জানান, জাহেদী ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহিদী মহুল শুধু দুস্থদের মধ্যে ১০ কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তৈল ও নগদ ১০০ টাকা হারে বিতরণই করেন তা নয়, কযেক বছর ধরে তিনি মেডিকেল ক্যাম্প স্থাপন করে অসুস্থ ব্যক্তিদেরকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ, কোরবানি ঈদে গরুর মাংস বিতরণ ও বিভিন্ন সময় অসহায় ব্যক্তিদের দানসহ আর্থিক সেবা করে থাকেন। এ বিষয়ে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল সাংবাদিকদের বলেন, শুধু ঝিনাইদহ পৌর এলাকা নয়, জেলার কালীগঞ্জ, শৈলকুপা, হরিণাকুন্ডু. কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় এবং দেশের ৫জেলায়ও একযোগে এসব খাদ্য বিতরণ করা হয়েছে। শুধু মানবিক দৃষ্টিকোণ থেকেই তিনি এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ