ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ির পথে মানুষ
আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। প্রচণ্ড রোদ আর জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক পিকআপ ও মোটরসাইকেলে করে বাড়ির পথে ছুটতে সাধারণ মানুষ।
শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এই দৃশ্য দেখা গেছে।
গতকাল বৃহস্পতিবার ছিল অনেক প্রতিষ্ঠানে ছিল ঈদের আগে শেষ অফিস। আবার অনেক শিল্প-কারখানায় আজ ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির পর প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যে যেভাবে পারছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অনেকে বাস-ট্রেনের টিকিট না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে বাড়ি যাচ্ছেন।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও স্বাভাবিক গতিতেই যান চলাচল করছে। তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় পর্যন্ত দুই লেনের কারণে যানবাহনের গতি কমাতে বাধ্য হচ্ছে যানবাহনের চালকেরা। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার থেকে সরকারি ছুটি ঘোষণার পর থেকে মানুষজন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছে।

জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 