News Bangla 24 BD | শৈলকুপায় একদিনেই স্কুলছাত্রীসহ ৩জনের আত্মহত্যা! - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

শৈলকুপায় একদিনেই স্কুলছাত্রীসহ ৩জনের আত্মহত্যা!


ঝিনাইদহ-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একদিনে ৩ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের নুন্দিরগাতী গ্রামে পারিবারিক কলহের জের ধরে নিখিল চন্দ্র মন্ডলের ১০ শ্রেণীতে পড়-য়া কন্যা সুবর্না রানী ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সুবর্না রানী মালিথিয়া(লাঙ্গলবাধ বাজার সংগলœ) বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিলো বলে জানা গেছে। এছাড়াও দিগনগর ইউনিয়নের রতনপুর গ্রামে হালিম জোয়াদ্দার এর স্ত্রী আছিয়া বেগম(৬৫) গাছের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কাঁচেরকোল ইউনিয়নের পূর্ব কাঁচেরকোল গ্রামে জলিল উদ্দিনের ছেলে সাগর শেখ(১৬) নামে এক ব্যক্তি প্রেমঘটিত ও পারিবারিক কারণে বিষপান করে আত্মহত্যা করেছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, ৩ জনের আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি এবং এ ঘটনায় থানায় পৃথকভাবে ৩টি অপমৃত্যু মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ