News Bangla 24 BD | গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শ্রমিকদলের বিক্ষোভ


গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং পথসভা করেছে শ্রীপুর উপজেলা ও পৌর শ্রমিকদল। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মাওনা চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মাওনা চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। পরে উড়াল সেতুর নিচে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক সদস্য স্বপন আহমেদের সঞ্চালনায় এবং শ্রীপুর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম সরকার। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক সদস্য সাঈদ খোকা, এস এম সুজন এবং কাজল বেপারীসহ শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে তাঁরা গণতন্ত্র, শ্রমিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় শ্রমিকদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ