কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় এলাকায় মঙ্গলবার দুপুরে টাওয়েলটেক্স নামের একটি শিল্প-কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ডিষ্ট্রিবিউশন কোম্পানী। তিতাস গ্যাস কোম্পানির চন্দ্রা জোনাল অফিসের ম্যানেজার সুরুয আলমের নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত এ অভিযান পচিালনা করেন। অভিযানে চোরাই পথে আনা প্রায় ৪শ ফুট পাইপ অপসারণ করে ওই কারখানার সংযোগ বিচ্ছন্ন করা হয়। পরে ক্ষতিপুরণ নির্ধারনের জন্য শিল্প-কারখানাটির বৈধ সংযোগও বিচ্চিন্ন করেন। চন্দ্রা জোনাল অফিসের ম্যানেজার ম্যানেজার সুরুয আলমের জানান,দীর্ঘদিন যাবত ওই কারখানায় অবৈধ পথে গ্যাস ব্যবহার করে আসছিল। সরকারের রাজস্ব আদায়ের লক্ষে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সকল অবৈধ সংযোগের ব্যাপারেও এ অভিযান অব্যাহত থাকবে। পরে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত মালামাল উদ্ধার করে স্থানীয় গ্যাস অফিসে আনা হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 