নোয়াখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
নোয়াখালীর কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের বসুরহাট-কবিরহাট সড়কে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মো. ইউছুফ (৬৫)। এসময় আরও ৫ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৯ টায় বসুরহাট-কবিরহাট সড়কে চৌধুরী ড্রাইভারের বাড়ীর দরজায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইউছুফ বাটইয়া ইউপির ৯নং ওয়ার্ডের চন্দ্রশুদ্দি গ্রামের মুজিব মেম্বার বাড়ীর আবদুর রহমানের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়সূত্রে জানা যায়, সকালে বাটইয়া ইউপির চন্দ্রশুদ্দি গ্রাম থেকে একটি সিএনজি অটোরিক্সা যোগে ভূঁয়ারহাট আসছিল ইউছুফসহ কয়েকজন। পথিমধ্যে চৌধুরী ড্রাইভারের বাড়ীর দরজায় পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইউছুফ মারা যান।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 