রুশ সীমান্তে হাজার হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা ন্যাটোর
রাশিয়ার যেকোনো সামরিক আক্রমণ প্রতিহত করার অংশ হিসেবে রুশ সীমান্তবর্তী পূর্ব ইউরোপে ব্রিটিশ সেনা মোতায়েন করার পরিকল্পনা করছে ন্যাটো।
ব্রাসেলসে অনুষ্ঠিতব্য ন্যাটো দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে বাল্টিক, মধ্যাঞ্চল ও দক্ষিণ ইউরোপে রুশ বাহিনীর সর্বাত্মক হামলা মোকাবেলার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে আজ।
পরিকল্পনার অংশ হিসেবে ৫০০-১,০০০ সৈন্যের একেকটি ব্যাটেলিয়ন গঠন করে ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া এবং বুলগেরিয়ায় পাঠানো হতে পারে।
এসব ব্যাটেলিয়নে মূলত আমেরিকান, ব্রিটিশ ও জার্মান সৈন্যদের সমাবেশ ঘটানো হবে। এর মাধ্যমে রাশিয়াকে একটি পরিস্কার বার্তা পাঠানো হবে যে, ইউক্রেন স্টাইলে কোনো ‘হস্তক্ষেপ’ চালানো হলে পশ্চিমা ন্যাটো বাহিনী এর সমুচিত জবাব দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
পর্যায়ক্রমিকভাবে মোতায়েনকৃত সৈন্যবাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল, বোমারু বিমান এবং হেলিকপ্টারসহ ভারী অস্ত্র সজ্জিত থাকবে।
প্রতিরক্ষা পরিকল্পনাকারীরা আশা করছেন, সেনা মোতায়েনের ফলে পূর্ব ইউরোপের দেশগুলো রুশ ‘হাইব্রিড’ আক্রমণের মুখে নিজেদের আর অরক্ষিত মনে করবে না। ইউক্রেনে রুশ আক্রমণের সাথে সাথে রুশভাষী ইউক্রেনীয়রা হামলা চালিয়ে বিমানবন্দর ও সরকারি ভবন দখল করে নেয়। এর ফলে সরকার দ্রুতই কোণঠাসা হয়ে পড়ে।
এ সপ্তাহের মধ্যেই একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন করা হবে বলে ন্যাটো সংশ্লিষ্ঠরা মনে করছেন।
একজন ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, প্রতিরক্ষার জন্য জরুরি হলো মিত্র দেশগুলোর পারস্পরিক সমঝোতা। তিনি বলেন, রাশিয়াকে বুঝিয়ে দিতে হবে কোনো বাল্টিক দেশ অথবা পোল্যান্ড বা রুমানিয়া যে কোনো দেশকে আক্রমণ করা হলে তা হবে ব্রিটেন বা আমেরিকা বা জার্মানীকে আক্রমণ করার শামিল।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 