News Bangla 24 BD | সিলেটে সিএনজি অটোরিক্সা ধর্মঘট চলছে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেট জেলায় আজ রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিএনজি অটোরিক্সা ধর্মঘট চলছে।
পুলিশ ডিউটির নামে অহেতুক হয়রানী, রং পার্কিং এর নামে ‘মিথ্যা’ মামলা দায়ের, মাত্রাতিরিক্ত জরিমানা আদায়সহ অটোরিক্সা শ্রমিকদের প্রতি পুলিশের বেপরোয়া আচরণের প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: জাকারিয়া। তিনি বলেন, আজ ভোর ৬টা থেকে জেলার সকল সড়কে এক যোগে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে।
মোহাম্মদ জাকারিয়া আরো বলেন, ধর্মঘটে মানুষের ভোগান্তির বিষয়ে তারা অবহিত। তাদেরকে হয়রানির বিষয়ে তারা বিভিন্ন দফতরে দফায় দফায় যোগাযোগ করেছেন। কিন্তু, কোন প্রতিকার না পেয়ে অনেকটা নিরুপায় হয়ে তাদেরকে ধর্মঘট ডাকতে হয়েছে বলে জানান তিনি।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেটের বিভিন্ন রুটে সবমিলিয়ে প্রায় ২০ হাজার অটোরিক্সা চলাচল করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ