News Bangla 24 BD | পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড্ডাপাড়া এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রতন মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ বলছে রতন ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে সরাইল থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।

রোববার ভোর সাড়ে চারটার দিকে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। ‘বন্দুকযুদ্ধে’ পাঁচ পুলিশ আহত হয়েছেন। তারা হলেন, ওসি আলী আরশাদ, এসআই আবদুল আলীম, এসআই শফিকুর রহমান, পুলিশের সদস্য মেহেদি হাসান ও মঞ্জুরুল ইসলাম। তাদের মধ্যে শফিকুর, মেহেদি ও মঞ্জুরুল স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আলী ও আবদুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ বলছে, ভোরে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদের নেতৃত্বে একদল পুলিশ ওই সড়কে একটি মাইক্রোবাসে করে টহল দিচ্ছিল। এ সময় ওই এলাকায় খাদ্যগুদামের কাছে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত মহাসড়কের পাশে রাখা ইট, গাছের গুঁড়ি দিয়ে পুলিশের গাড়ির গতিরোধ করে। ডাকাতদল প্রথমেই দা দিয়ে মাইক্রোবাসে হামলা চালায়। এতে মাইক্রোবাসের কাচ ভেঙে যায়। গাড়িতে পুলিশ দেখে ডাকাতদল গুলি ছুড়ে পালয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

পুলিশ বলছে, পুলিশ ৪০টি আর ডাকাতদল ২৫ থেকে ৩০টি গুলি ছুড়ে।

বড্ডাপাড়া গ্রামের ইউপি সদস্য জয়নাল মিয়া প্রথম আলোকে বলেন ভোরে গুলির শব্দ শুনে কয়েকজন গ্রামবাসীকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে যান। তখন সেখানে রক্তাক্ত এক ব্যক্তিকে দেখেছেন। তিনি জীবিত না মৃত বোঝা যাচ্ছিল না।

এসআই আবদুল আলীম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, পাঁচটি গুলি, তিনটি বল্লম, চারটি রামদা উদ্ধার করেছে।

সরাইল থানার ওসি মো. আলী আরশাদ বলেন, কুয়াশা থাকায় রতন মিয়া ডাকাতদলের সদস্যদের গুলিতেই গুরুতর আহত হয়ে মারা যান। তার বিরুদ্ধে সরাইল থানায় ছয়টি ডাকাতি মামলা রয়েছে।

রতন মিয়ার বাড়ি সরাইল উপজেলার চুন্টা উত্তর পাড়া গ্রামে। তার লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ