দুই কিশোরকে নির্যাতন মামলায় গ্রেফতার ১
রাজশাহীর পবা উপজেলায় দুই কিশোরকে দড়ি দিয়ে বেঁধে পেটানো ও সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করার মামলায় আজিজুল ইসলাম (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পবা থানা পুলিশ।
রোববার সকালে রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেফতার আজিজুল চৌবাড়িয়া গ্রামের মোহাম্মদ বারিকের ছেলে। শনিবার রাতভর অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেফতার করা হয়।
পবা থানার ওসি শরীফুল ইসলাম জানান, বর্তমানে আজিজুলকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে শনিবার রাতে আহত জাহিদের বাবা ইমরান বাদী হয়ে এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে থানায় মামলা করেন।
চুরির অপবাদ দিয়ে জাহিদ হাসান (১৫) ও ইমন আলী (১৩) নামে দুই কিশোরের ওপর নির্যাতন চালায় আসামিরা। শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত আসামিরা তাদের মারধর করে। উপজেলার চৌবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার তা ফাঁস হয়ে যায়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 