শেরপুর সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
শেরপুরে ট্রাক ও ইঞ্জিনচালিত বালুবাহী ট্রলির মাঝখানে চাপা পড়ে সাথী আক্তার(৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি সদর উপজেলার চাপাতলী এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের খালিদ সংবাদমাধ্যমকে জানান, সকালে সাথী স্কুলে যাচ্ছিল। পথে এতিমখানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক ও ট্রলির মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় চালক পালিয়ে গেলেও, ট্রাক ও ট্রলিটি আটক করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 