News Bangla 24 BD | গাজীপুরে এ্যাপেক্স হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ও সিলগালা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে এ্যাপেক্স হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ও সিলগালা


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের চান্দ্রনা এলাকায় একটি প্রাইভেট হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ও সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এসময় হাসপাতালের ল্যাব টেকনেশিয়ান মো. মোবারক হোসেনকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। ডাক্তার শরিফাতুন জান্নাত রিপার স্বাক্ষর জাল করে প্যাথলজি রিপোর্ট তৈরি করায় এ জরিমানা করা হয়। গাজীপুরে এ্যাপেক্স হাসপাতালকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাব-১ এর ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে র‌্যাব-১ এর ভ্রাম্যমান আদালত গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ্যাপেক্স হসপিটালে এ অভিযান পরিচালনা করেন। এসময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্বে দেন র‌্যাব এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফিরোজ আহমেদ।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ আহমেদ জানান, হাসপাতালে মেয়াদোত্তীর্ণ রিয়াজেন্ট ও লাইসেন্স নবায়ন না থাকা এবং ডা. শরিফাতুন জান্নাত রিপার স্বাক্ষর ব্যাবহার করে প্যাথলজিক রিপোট তৈরির অভিযোগে হাসপাতাল মালিককে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয় ও এরসঙ্গে জড়িত থাকায় ল্যাব টেকনেশিয়ান মো. মোবারক হোসেনকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ