ওসমানীতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপর স্থানীয় ব্যবসায়ীদের ‘হামলা’র প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে তারা মঙ্গলবার সকাল থেকে ক্লাস বর্জন করেন। একইসঙ্গে কলেজের মূল গেটে তালাও দিয়েছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, আমাদের উপর স্থানীয় ব্যবসায়ীরা মিলিতভাবে হামলা চালিয়েছে। এর সুষ্ঠু বিচার চাই। অন্যথায় আন্দোলন চলবে।
গত রোববার সন্ধ্যায় ফ্লেক্সিলোড দেওয়াকে কেন্দ্র করে ওসমানী হাসপাতালের শিক্ষার্থী এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন।
ওই ঘটনায় গতকাল সোমবার কলেজ ক্যাম্পাসে মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল থেকে আজ মঙ্গলবার ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 