News Bangla 24 BD | মোহম্মদপুরে ট্রাকচাপায় ওয়াসাকর্মী নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মোহম্মদপুরে ট্রাকচাপায় ওয়াসাকর্মী নিহত


রাজধানীর মোহম্মদপুরে কর্মরত অবস্থায় বালুবাহী ট্রাকচাপায় শাহিন মিয়া (২৫) নামে এক ওয়াসাকর্মী নিহত হয়েছেন। এ সময় আরও তিন কর্মী আহত হয়েছেন।

মোহম্মদপুরের ঢাকা উদ্যান বি ব্লকের রাস্তায় সোমবার রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহিন মিয়া লালমনিরহাট জেলার আদিতমারি উপজেলার মরিচখোসা এলাকার জালাল উদ্দিনের ছেলে।

আহতরা হলেন- মো. জুয়েল (২৫), ফরহাদ হোসেন (১৬) ও রমজান আলী (২০)।

ওয়াসার ইঞ্জিনিয়ার মো. সুমন জানান, রাত সাড়ে তিনটার দিকে রাস্তা খোড়ার কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ একটি বালুবাহী ট্রাক শাহিন মিয়াসহ চারজনকে চাপা দেয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে শাহিন মিয়া মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী ক্যাম্প ইনচার্জ (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, ওয়াসার চার কর্মীর মধ্যে একজন মারা গেছেন। বাকি তিনজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ