র্যাবের বন্দুকযুদ্ধে টঙ্গীতে একাধিক মামলার আসামি নিহত
গাজীপুর প্রতিনিধি
টঙ্গীতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জুয়েল ওরফে কামাল হোসেন (৩৫) নামে একাধিক মামলার আসামি নিহত হয়েছেন। এসময় দুই র্যাব সদস্য আহত হলেও তাদের নাম জানা যায়নি।
সোমবার গভীর রাতে টঙ্গীর আরিচপুর নৌ বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল টঙ্গীর পাগাড় মধ্যপাড়া এলাকার হাজী হায়াত আলীর ছেলে।
র্যাব-১ এর এএসপি আকরামুল হাসান জানান, সোমবার রাতে টঙ্গী নদীবন্দর এলাকায় জুয়েল তার দলসহ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জুয়েলের দল তাদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাবও আতœরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে নিহত হন জুয়েল। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, নিহত জুয়েল গত ৫ নভেম্বর নিজ বাসায় তার স্ত্রী শিউলী আক্তারের দু’চোখ ধারালো ছুরি দিয়ে তুলে ফেলেন। এ ঘটনায় তার নামে নারী নির্যাতনের মামলা রয়েছে। এছাড়াও তার নামে দু’টি হত্যা, দু’টি অস্ত্র মামলা রয়েছে। ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি জুয়েল দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। এ ছাড়া হত্যাসহ একাধিক মামলার আসামি ছিলেন জুয়েল। লাশ উদ্ধার করে টঙ্গী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান এএসপি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
টঙ্গী থানার ডিউটি অফিসার এএসআই দিলীপ জানান, র্যাব-১ এর একটি দল সকালে থানায় জুয়েলের লাশ হস্তান্তর করেছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 