গাজীপুরে নিখোঁজের ২দিন পর জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে মুক্তিপণের টাকা না পেয়ে ৪ বছরের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিখোজের দুদিন পর সোমবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের কাশিমপুরের সুরাবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
রাতে হাসপাতালের মর্গে নিহতের স্বজনরা শিশু সোলাইমানের লাশ শনাক্ত করেন। নিহত সোলায়মান জামালপুর জেলার ইসলামপুর থানার ভেনুয়ারচর এলাকার মোকারম হোসেনের ছেলে। মোকাররম হোসেন মহানগরের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকার আব্দুল মোতালেবের বাড়িতে ভাড়া থেকে ভাঙ্গারি মালামালের ব্যবসা করেন। তিনি ওই এলাকায় প্রায় ৮ বছর ধরে বসবাস করছেন।
মোকাররম হোসেন জানান, তার একমাত্র ছেলে সোলেমান গত শনিবার বিকেলে দোকানের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে তিনি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। ওই রাতেই তার মোবাইলে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়।
স্থানীয় চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, কাশিমপুর সুরাবাড়ি এলাকার রাইস মিলের পাশে একটি জঙ্গলে শিশুর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসি পুলিশে খবর দেন। পরে সন্ধ্যায় শিশুর লাশ উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। দুর্বৃত্তরা শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর তার লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে তার ধারণা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 