News Bangla 24 BD | হবিগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর ৪ শিশুর মরদেহ উদ্ধার - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে নিখোঁজের পাঁচদিন পর ৪ শিশুর মরদেহ উদ্ধার


হবিগঞ্জে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে মাটির নিচ থেকে চার শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের উদ্ধার করা হয়। নিখোঁজ হবার পাঁচ দিন পর এ শিশুদের মরদেহ পাওয়া গেল।

নিহত শিশুরা হলো বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), আবদুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০), আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) ও আবদুল কাদিরের ছেলে ইসমাইল হোসেন (১০) ।

গত শুক্রবার বিকেলে বাড়ির পাশের মাঠে খেলাধুলা করতে গিয়েছিল শুভ, তাজেল, মনির ও ইসমাইল। কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও তারা বাসায় ফেরেনি। তাদের স্বজনরা এতে উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্কে আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোথাও তাদের খুঁজে না পেয়ে শুক্রবার রাতেই উপজেলার সব জায়গায় মাইকে নিখোঁজের বিষয়টি প্রচার করে। শনিবার দুপুর পর্যন্ত ওই চার শিশুর সন্ধান না পেয়ে জাকারিয়া আহমেদ শুভর বাবা ওয়াহিদ মিয়া বাদী হয়ে বাহুবল মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

বাহুবল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ