News Bangla 24 BD | গাজীপুরে কারখানার গোডাউনে ডাকাতি, আটক ৩ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে কারখানার গোডাউনে ডাকাতি, আটক ৩


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে সোয়েটার কারখানার গোডাউনে ডাকাতির সময় এলাকাবাসি ধাওয়া করে ৩ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার ভোর রাতে গাজীপুর মহানগরের মধ্যগাছা এলাকার মা অ্যাপারেলস কারখানার গোডাউরন ডাকাতি সংঘটিত হয়। আটককৃত ডাকাতরা হলো- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার দিলবরচর এলাকার হবি মিয়ার  ছেলে ইব্রাহিম, কিশোরগঞ্জ সদর উপজেলার মৃত নায়েব আলীর ছেলে রাজু এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা এলাকার শহিদের  ছেলে শাহিন।

কারখানার ব্যবস্থাপক  মো. সালেক হাওলাদার জানান, বুধবার  ভোর ৪টার দিকে একটি ট্রাকযোগে ১৫/১৬ জনের একদল ডাকাত মা অ্যাপারেলস কারখানার গোডাউনে হানা দেয়। ডাকাতরা  গোডাউনের  গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে। পরে  গোডাউন  থেকে সুতা ট্রাকে তুলতে থাকে। রাতে গোডাউন থেকে সুতার বস্তা ট্রাকে তোলার সময় পাশ্ববর্তী ওয়েসিস কারখানার এক শ্রমিক ডাকাতির ঘটনা টের পান।  তিনি ডাকাতদের রাতে ট্রাকে মালামাল ওঠানোর কারণ জানতে চাইলে ডাকাতরা শ্রমিক মনির হোসেনকেও বেঁধে ফেলে। এ সময় তার চিৎকারে স্থানীয়  লোকজন বের হতে থাকলে ডাকাতরা মালামালসহ ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ডাকাত ও সুতাবাহী ট্রাকটির পিছু ধাওয়া করে। এ সময় ট্রাকের উপর থেকে ৩ ডাকাত লাফিয়ে পড়ে পালানোর চেষ্টা করলে জনতা তাদের ধরে গণপিটুনি  দেয় এবং অন্য ডাকাতরা পালিয়ে যায়।  ডাকাতরা প্রায় ১০ লাখ টাকার ৫ হাজার পাউন্ড সুতা লুট করে নিয়ে গেছে বলেও জানান তিনি।

জয়দেবপুর থানার এসআই অজয় কুমার চক্রবর্তী জানান, তিন ডাকাতকে আটক করা হয়েছে। মাল উদ্ধারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ